ফরিদপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে দেশে তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জয়নগর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালমারী থানার ওসি শেখ আহম্মদ আলী জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24