২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতবছরের পুরনো মন্দির দখলচেষ্টার অভিযোগ

রাজধানীর সূত্রাপুরে প্রায় আড়াইশ বছরের পুরনো মন্দির দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে প্রায় আড়াইশ বছরের পুরনো মন্দির দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সূত্রাপুর শ্রী শ্রী রামসীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী গণেশ চন্দ্র ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯ নম্বর জয়কালি মন্দির রোডের রামসীতা মন্দিরটি আড়াইশত বছরের পুরনো। এটির জমির মালিক ছিলেন ময়মনসিংহের দূর্গাপুরের জমিদার রমেশ চন্দ্র সিংহ। সিএস রেকর্ড ও বর্তমান ঢাকা সিটি জরিপেও 'মন্দির' হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। গণেশ ঘোষ বলেন, ইদানিং শামিম মোহাম্মদ নামে একজন মন্দিরটিকে নিজের কেনা সম্পত্তি হিসেবে দাবি করে আসছেন। ওই ভূমিদস্যু শুধু দাবিই করেননি জাল দলিল দেখিয়ে রূপালী ব্যাংক মতিঝিল শাখা থেকে ঋণও নিয়েছিলেন। অবশ্য মন্দির কমিটি 'মিসকেস' করায় শামিমকে জেলে যেতে হয়। স