২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভারতীয় শাড়ি উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রাবাহী বাস থেকে চারশ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

সিরাজগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রাবাহী বাস থেকে চারশ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিরাজগঞ্জ সড়ক থেকে র‌্যাব সদস্যরা এসব শাড়ী উদ্ধার করে। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী মাহবুব এন্টারপ্রাইজের একটি বাসের ছাদ থেকে এসব ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। শাড়ীগুলো কালোবাজারে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান রবিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১৪ ঘ.