২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমর্থন বিচারপতি সিনহার

এক আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে তাতে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার সমর্থন পেয়েছেন চাকমা রাজা দেবাশীষ রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে তাতে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার সমর্থন পেয়েছেন চাকমা রাজা দেবাশীষ রায়। সোমবার আদিবাসীদের আইন সংক্রান্ত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজা দেবাশীষ তার দাবি তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানও আলোচনার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম সংক্রান্ত এ সমস্যা সমাধানের পরামর্শ দেন। বাংলাদেশের পাহাড়ি ও সমতলের জনজাতিরা তাদের আদিবাসী বলে দাবি করলেও সরকার এ স্বীকৃতি দিতে নারাজ। আইনমন্ত্রী শফিক আহমেদ স