ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিউর রহমান মারা গেছেন।
সোমবার সকালে কলাবাগানে বশিরউদ্দিন সড়কের বাড়িতে তার মৃত্যু হয় বলে প্রয়াতের ছেলে হাসিবুর রহমান মুকুর জানিয়েছেন। শফিউরের বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি তিন ছেলে রেখে গেছেন।
শফিউর হৃদরোগে ভুগছিলেন। তাছাড়া তার কিডনিতেও সমস্যা ছিলো। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরপরই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শফিউরকে বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে তার ছেলে মুকুল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৩১১ ঘ.
bdnews24