২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে এক জন খুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 04:32 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

রাঙামাটি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতের নাম কানংকর চাকমা (২৮)। রোববার রাত ১১টার দিকে খেদারমারা ইউনিয়নের উত্তর পাবলাখালী গ্রামে তিনি নিহত হন বলে পুলিশ জানায়। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। রোববার খেদারমারাসহ বাঘাইছড়ি উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন হয়। এ নির্বাচন নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা বলছেন। স্থানীয়রা জানিয়েছে, রাত ১১টার দিকে এক দল অজ্ঞাত পরিচয় বন্দুকধারী কানংকরকে বাড়ি থেকে ডেকে নিয়ে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। থকর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাঘাইছড়ি থানার উপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তার তদন্ত চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.