২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকালে ধানম-ি থানা পুলিশ সাত মসজিদ রোডে এভারেষ্ট হোল্ডিং টেকনোলজি লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে। ধানম-ি থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা দিয়েও সময় মতো ফ্ল্যাট বুঝে না পাওয়ায় ১৬ জন ক্রেতা রোববার দুপুরে এই প্রতিষ্ঠানের কার্যালয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা প্রতিষ্ঠানের সবাইকে অবরুদ্ধ করে রাখে। ওই ক্রেতাদের বরাত দিয়ে ওসি জানান, যে ফ্ল্যাট দেখিয়ে টাকা নেওয়া হয়েছে পরে সে ফ্ল্যাট অন্যের কাছে বিক্রি করে অন্য ফ্ল্যাট দেওয়ার চেষ্টা এবং টাকা নিয়েও দীর্ঘসময় ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক এইচ এম বাহাউদ্দিন, কর্মচারী এবি সিদ্দিক, মাসুদুজ্জামান এবং মো. জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আরো অনেক ক্রেতা একই ধরনের অভিযোগ নিয়ে আসেন। এ ব্যাপারে সবার পক্ষে তসলিম উদ্দিন নামে একজন বাদী হয়ে মামলা করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২১২ ঘ.