সুনামগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১০ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে যাদুকাটার পূর্ব পাড়ের লাউড়েরগড় থেকে একটি ইঞ্জিন চালিত খেয়া নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পশ্চিম পাড়ের বারেকের টিলায় যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়। এতে বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ পানিতে ডুবে মারা যান। নিখোঁজদের সন্ধানে এলাকাবাসী তল্লাশি চালিয়ে যাচ্ছে।
তাহিরপুর থানার ওসি মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩০ ঘ.
bdnews24