২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহআলীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর শাহআলী থানা এলাকার একটি দোকান থেকে ওই দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া চিড়িয়াখানা লেকে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 03:32 PM

Updated : 25 Apr 2022, 11:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহআলী থানা এলাকার একটি দোকান থেকে ওই দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া চিড়িয়াখানা লেকে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোবারার বিকাল ৫টার দিকে মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ৪র্থ তলার 'নাইয়ার সফট' কম্পিউটার দোকান থেকে সাইফুল ইসলামের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার লাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুল ওই দোকানের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনার পর থেকে দোকানের মালিকপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে প্রায় একই সময় চিড়িয়াখান লেক থেকে সাদ্দাম হোসেন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরিরা । দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্ধুদের সঙ্গে পানিতে নেমে তলিয়ে যায় সাদ্দাম। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাদ্দামের মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহআলীর এসআই লাল মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৮ ঘ.