২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নির্বাচনী সংঘাতে নিহত ১

যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোববার এক জন নিহত এবং দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

যশোর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোববার এক জন নিহত এবং দুজন আহত হয়েছে। নিহত হাসান রায়পুরের ছিলুমপুর গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে। যশোরের সহকারী পুলিশ সুপার আনিচুর রহমান সাংবাদিকদের জানান, ওই ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনের সমর্থকদের হামলায় হাসান নিহত হন। স্থানীয়রা জানায়, হাসান ছিলেন নির্বাচনে পরাজিত প্রার্থী জহুরুল হকের সমর্থক। তাকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। বিকেল ৩টার দিকে ছিলুমপুর গ্রামের একটি বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে বলে আনিচুর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৫ ঘ.