২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগ-বিএনপি উভয়ই শোষক দল'

সরকারি দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি উভয়ের সমালোচনা করে ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতায় বসাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য ও চরমোনাই পীরের ছেলে সৈয়দ ফয়জুল করীম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ভোলা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি উভয়ের সমালোচনা করে ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতায় বসাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য ও চরমোনাই পীরের ছেলে সৈয়দ ফয়জুল করীম । রোববার ভোলায় ইসলামী এ দলের জেলা সম্মেলনে তিনি বলেন, "এ দেশে এখন ভালো শাসনকর্তা নেই। যারা বার বার ফেল করেছে, তাদেরই আমরা ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় আনছি। দেশে শান্তি আনার জন্য ইসলামকে আনতে হবে।" "আওয়ামী লীগ-বিএনপি উভয় দলই শোষক দল। এরা লুটেরা। এদের ক্ষমতায় আর আনা যাবে না", বলেন তিনি। সম্মেলনে দলের ঢাকা মহানগর শাখার সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন বলেন, দেশ এখন চরম সঙ্কটে রয়েছে। রাজনীতির নামে প্রতিহিংসা আমরা আর চাই না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.