২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এ সরকার সাংবাদিক নির্যাতন করেনি'

বর্তমান মহাজোট সরকারের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক সরকারের কোনো 'এজেন্সি' বা সরকারের কোনো কার্যক্রমের কারণে নিহত বা নির্যাতিত হননি বলে দাবি কেরেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মহাজোট সরকারের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক সরকারের কোনো 'এজেন্সি' বা সরকারের কোনো কার্যক্রমের কারণে নিহত বা নির্যাতিত হননি বলে দাবি কেরেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান মহাজোট সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে ১২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙা কমিউনিকেশনস লিমিটেড, সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন, জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-নাইন, চ্যানেল টোয়েন্টিফোর এবং এসএ চ্যানেল। নতুন টিভি চ্যানেলের আবেদনগুলো পর্যায়ক্রমে বিবেচনা করা হচ্ছে বলে আজাদ জানান। নূর ই হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের ১৫ জুন পর্যন্ত টেলিভিশনের লাইসেন্স ফি বাবদ মোট ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা আয় হয়েছে। আর বাংলাদেশ বেতার গত মে পর্যন্ত বিজ্ঞাপন বাবদ আয় করেছে ৬ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭৩৮ ঘ.