২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধ নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

নাটোর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধ নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় দুই পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আটজন আহত হয়েছে। রোববার সকালে চামারী ইউনিয়নের বিলদহর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- ওহাব হোসেন (৩৫), মিলু (৫০), ইলিম (৬০), ফারুক (৩৬), বাবলু (৩২), মতলেব (৩০), মামুন (৩২) ও কালু (৩৫)। তাদের সিংড়া, গুরুদাসপুর ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়া থানার ওসি এইচ এম ফয়জুর রহমান জানান, সকাল ১১টার দিকে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত হোসেনের সমর্থকরা আরেক পরাজিত প্রার্থী লুৎফর রহমানের সমর্থক বিলদহর গ্রামের আকবর হোসেনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালালে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে র‌্যাব ও সিংড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৮ ঘ.