২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ উপসচিবসহ ১৪ কর্মকর্তা বদলি

উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া একজন অতিরিক্ত পুলিশ সুপার জাতীয় সংসদ সচিবালয়ে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া একজন অতিরিক্ত পুলিশ সুপার জাতীয় সংসদ সচিবালয়ে প্রেষণে নিয়োগ পেয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক পদে বদলির আদেশাধীন শেখ মো. রজব আলীকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ সালাহউদ্দিন মাহমুদকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিনিয়োগ বোর্ডের পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন তিনজন উপসচিব। এ তিন উপসচিব হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের গৌতম কুমার ভট্টাচার্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোলাম কিবরিয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফজলুল হক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) ফেরদৌসী বেগমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক ও গীতাঞ্জলী চৌধুরীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত উপসচিব একেএম আমিনুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডিসিসি'র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে নতুন নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রণব কুমার ঘোষ। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উপ-মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব শিরীনা দেলহুরকে বিজ্ঞান ও প্রযু্িক্ত বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি মহালছড়ির ১০ এপিবিএন'র অতিরিক্ত পুলিশ সুুপার আনোয়ার হোসেন খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বেগম নুরুন্নাহারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন এবং মোহাম্মদ আবুল হাশেমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের আইন কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার খুরশীদ শাহরিয়ারকে ওএসডি করে দায়িত্ব পালনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে লোক-প্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫৯ ঘ.