২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড ছোড়ায় যুবকের মৃত্যুদণ্ড

এসিড নিক্ষেপের দায়ে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

কুড়িগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত। রোববার কুড়িগ্রাম এসিড অপরাধ দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম আসামির উপস্থিতিতে রায় দেন। পাশাপাশি রাজ্জাককে (৩০) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামে। বাবার নাম বাহার উদ্দিন। মামলার বিবরণে জানা যায়, রাজ্জাক প্রথম স্ত্রীর কথা গোপন রেখে একই গ্রামের হালিমা খাতুন নামে এক তরুণীকে বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর কথা জানাজানি হলে হালিমা বাবার বাড়িতে চলে যায়। হালিমাকে নিজের বাড়িতে ফেরত আনার চেষ্টা ব্যর্থ হলে ২০১০ সালের ১৪ নভেম্বর রাতে হালিমাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে রাজ্জাক। এতে হালিমার মা জরিনা (৬০) ও ভাগ্নি খুশির (১৪) শরীর ঝলসে যায়। ঘটনার চারদিন পর হালিমার ভাই শাহীন আলম ভূরুঙ্গামারী থানায় রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী ও আফতাব উদ্দিন মন্ডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪১ ঘ.