ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন বরাদ্দ শেষ করতে না পারায় বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রণালয়গুলোর সমালোচনা করলেন মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য টিআইএম ফজলে রাব্বি।
তিনি বলেন, "অনেক মন্ত্রণালয় তাদের জন্য নির্ধারিত বরাদ্দ খরচ করতে পারেন না। সচিবরা কি কৈফিয়তের ঊর্ধ্বে? এপ্রিল, মে ও জুনের দিকে উন্নয়ন বাজেট শেষ করতে লুটপাটের জন্য ঈদ-পূজার মতো কেনা-কাটার ধুম পড়ে যায়।"
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে ফজলে রাব্বিএ কথা বলেন।
দ্রব্যমূল্য কমাতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখারও আহ্বান জানান গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য।
তিনি বলেন, "বাংলার মানুষ দুই বেলা দু'মুঠো খেতে চায় এবং শান্তিতে ঘুমাতে চায়। এটা আমাদের জন্য ভালো হবে।"
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং কৃষিতে ভর্তুকি বাড়ানোর আহ্বান জানান ফজলে রাব্বী।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হলে মহাজোট সরকার আগামীতে আবার ক্ষমতায় আসবে।"
রংপুর-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য টিপু মুন্সী বলেন, শিক্ষাক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে আছে। শিক্ষার হার বাড়াতে আরো ব্যবস্থা নিতে হবে।
বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি করে কয়লা উত্তোলনের বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেন, "বাইরে থেকে নিুমানের কয়লা আনা হচ্ছে- এজন্য কোনো কথা বলছে না। কিন্তু, কয়লা উত্তোলনের বিরোধিতা করা হচ্ছে।"
অপ্রদর্শিত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের পক্ষে মত দেন ব্যবসায়ী টিপু মুন্সি।
নওগাঁ-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য ইমাজউদ্দিন প্রামাণিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে বলেন, "প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় দুজন মন্ত্রী আছেন যারা কানেও শোনেন না, চোখেও দেখেন না। তারা বলেন- শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার টাকা নেই। আমি বলছি- শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। টাকা লাগলে, টাকা দেবে এ সংসদ।"
দাম না বাড়িয়ে ইউরিয়া সারের দাম পুনর্নির্ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাজেট আলোচনায় আরো অংশ নেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সারাহ বেগম কবরী, মংমনসিংহ-১১ আসনের মোহাম্মদ আমানুল
bdnews24