২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে নয় ইউনিয়নের ছয়টিতে আ'লীগ জয়ী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিত ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

মৌলভীবাজার, জুন ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থিত ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আহমদ, প্রকৌশলী বিভূতি মোহন পাল, শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী ও সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুজ্জামান ফলাফল নিশ্চিত করেন। আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মির্জাপুরে মো. ফিরোজ মিয়া, ভূনবীরে আব্দুর রশিদ, শ্রীমঙ্গল সদরে ভানু লাল রায়, কালাপুরে প্রার্থী আব্দুল মতলিব, রাজঘাটে বিজয় বোনার্জী ও সাতগাঁও ইউনিয়নে রঘুনাথ দেব রিংকু। স্বতন্ত্র নির্বাচিতরা হলেন- কালীঘাটে প্রাণেশ গোয়ালা, আশিদ্রোনে রনেন্দ্র প্রসাদ বর্ধন, সিন্দুরখানে আব্দুল আল হেলাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.