২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে ১৬ দিন পর ৪৪টি ব্যালট পেপার উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে নির্বাচনের ১৬ দিন পর ৪৪টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে নির্বাচনের ১৬ দিন পর ৪৪টি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ও সীলযুক্ত ব্যালট পেপারগুলো সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের। এগুলো পাগলা দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আবদুস সোবহানের হেফাজত থেকে শনিবার এই ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। ভোট গণণা শেষে এগুলো বস্তায় তোলা হয়নি বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আবদুস সোবহান জানান, ভোটাভুটি হয় গত ৯ জুন। স্কুলের দপ্তরী ১১ জুন একটি শ্রেণী কক্ষে ব্যালট পেপার গুলো পেয়ে তার কাছে জমা দেয়। এতদিন এগুলো কর্তৃপক্ষের কাছে জমা দেননি কেন-এ প্রশ্নের কোন জবাব তিনি দিতে পারেননি। নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ৯ জুন ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৩ ঘ.