২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল সংসদে

বিরোধী দলের অনুপস্থিতি এবং একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্যের ওয়াক আউটের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সম্বলিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

সুমন মাহবুব ও মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অনুপস্থিতি এবং একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্যের ওয়াক আউটের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সম্বলিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার সময় বিলটি উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে থাকলেও ছিলেন না ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে দিনের আইন প্রণয়ন কার্যাবলি বিলটি [সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১] উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন। এ কাজ শেষ করতে কমিটিকে সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ। এ বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিচেনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের আগেই তা প্রত্যাহারের দাবি জানিয়ে নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিম সংসদে বলেন, "এই বিল নিয়ে জাতি এখন বিভক্ত। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এর আগেও অনেকে সংবিধান সংশোধন বাতিল হয়ে গেছে।" এক সময়ের বিএনপি নেতা আজিম তড়িঘড়ি করে এ বিল উত্থাপন না করার অনুরোধ জানিয়ে বলেন, "জাতীয় স্বার্থ রক্ষায় সবার সঙ্গে আলোচনা করে এই সংশোধনী আনা যেতে পারে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বলে এই বিল পাস করা হলে- তা হবে রাজনৈতিক হঠকারিতা। আমরা চাই না, দেশের জনজীবন এবং অর্থনীতি বিপর্যস্ত হোক। এ বিল উত্থাপন করা হলে আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে।" তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, "সংসদ সদস্যের বক্তব্য তথ্যনির্ভর ও যুক্তিযুক্ত নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোন ক্ষমতা বলে খন্দকার মোশতাক সামরিক আইন জারি করেছিলেন? আর এ হত্যাকাণ্ড ও সামরিক শাসনের মহানায়ক পরে সামরিক শাসক হয়ে গেলেন। এক ব্যক্তি সংবিধান সংশোধন করতে পারে না। জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে সংবিধান সংশোধন করেছিলেন।" বিল উত্থাপনে আপত্তি জানিয়ে ফজলুল আজিম 'ওয়াক আউট করেন'। উত্থাপনের পর তিনি আবার ফিরে এসে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখার জন্য দাঁড়ান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর না দিলে তিনি দ্বিতীয় দফায় ওয়াক আউট করেন। 'বিছমিল্লাহ..., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতির বিষয়টি রেখেই বিলটি উত্থাপিত হলো। তবে সংসদীয় বিশেষ কমিটিতে এ তিন বিষয়ে দুই সদেস্যর আপত্তি দেওয়া [নোট অব ডিসেন্ট] থাকলেও বিলে তার উল্লেখ নেই। সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদনের সব সুপারিশ হুবহু বিল আকারে রয়েছে। বিলে বাংলা ও ইংরেজিতে ২৪ পৃষ্ঠা করে রয়েছে। এ বিলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রধান নির্বাচন কমিশনারসহ অনধিক চার নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ ৫ সদস্যের কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। সেই সঙ্গে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য করে আলাদা অনুচ্ছেদ অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে শফিক বলেন, সংবিধানের বিভিন্ন বিধানে প্রয়োজনীয় সংশোধন আনয়নের লক্ষ্যে মন্ত্রিসভা কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ এর বিলে কতিপয় অন্যান্য বিষয়ের সঙ্গে মূলত ১৯৭২ সালের সংবিধানের মোৗলিক বৈশিষ্ট্য, জনগণের মৌলিক অধিকার, রাষ্ট্রপরিচালনার নীতি ইত্যাদি সংক্রান্ত বিধান পুনর্বহালের প্রস্তাব রয়েছে। নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পর সংবিধান সংশোধনে গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। এ কমিটি গত ৫ জুন সংবিধান সংশোধনে ৫১টি সুপারিশ সহ প্রতিবেদন চূড়ান্ত করে। ৮ জুন বিশেষ কমিটির প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করলে স্পিকার তা আইনমন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রতিবেদনে ত্র"টি-বিচ্যুতি পরিমার্জন, সংশোধন করে আইন মন্ত্রণালয় গত ২০ জুন (সোমবার) মন্ত্রিসভায় উপস্থাপন করলে খসড়া বিলটি অনুমোদিত হয়। প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকে সংবিধান সংশোধনের এ উদ্যোগের বিরোধিতা করে আসছে। এ নিয়ে হরতালও ডেকেছিলো তারা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলে আগামী নির্বাচনে না যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছে তারা। তবে সরকারি দল বলছে, বিলের ওপর আলোচনা বিএনপি সংসদে করতে পারে. যদিও বিএনপি দীর্ঘদিন ধরে সংসদ বর্জন করে আসছে। উল্লেখযোগ্য কয়েকটি সংশোধনী প্রস্তাব ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনেরও সুপারিশ রয়েছে বিলে। তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদকাল, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বিলুপ্তির সুপারিশও প্রস্তাবিত আইনে রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রেখে বিলে বলা হয়, 'সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে- ক) মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে; এবং খ) মেয়াদ অবসান ব্যতিত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ দিনের মধ্যে" প্রতিস্থাপিত হবে। বিলে বলা হয়েছে, সংবিধানের প্রস্তাবনার উপর "বিছমিল্লাহির রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে)/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে" সন্নিবেশিত হবে। অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলকে অপরাধ বিবেচনায় রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করে বিলে বলা হয়েছে, অপরাধে দোষী ব্যক্তি সংসদেও আইন দ্বারা অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। আদিবাসী ও নারী প্রসঙ্গ আদিবাসী সংশোধনী বিলে বলা হয়েছে, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও স