২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫০

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

নোয়াখালী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি দোকানে ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও ৪-৫ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়তে হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের সেনবাগ ও সোনাইমুড়ীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি রতন দাশগুপ্ত প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সন্ধ্যায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী তফাজ্জল হোসেন কয়েকশ' লোক নিয়ে দু'টি কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে ছাতারপাইয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করার সময় বিজয়ী চেয়ারম্যান আবদুর রহমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ কর্মকর্তা বলেন, দু'পক্ষের মধ্যে দু'ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় তারা ধারালো অস্ত্রও ব্যবহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২২ ঘ.