২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

সাতক্ষীরা শহরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় বৃহষ্পতিবার সন্ধ্যায় চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সাতক্ষীরা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরা শহরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় বৃহষ্পতিবার সন্ধ্যায় চুরি হয়েছে। ইলিয়াস ইকবাল ন্যাশনাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ডাকবাংলা রোডের রেজিস্ট্রি অফিস পাড়ায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের বাড়িতে ভাড়া থাকেন। তার বাসা থেকে দুর্বৃত্তরা স্বর্ণলংকারসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন জানান, ইলিয়াস ইকবালের স্ত্রী দুপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে তাদের তৃতীয় তলার বাসার তালা ভেঙে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর বাসায় ফিরে তিনি দেখেন, আলমারী থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ২০ হাজার টাকার প্রাইজবন্ডসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল েিনয় গেছে দুর্বৃত্তরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতক্ষীরা পুলিশ সুপার হাবিবুর রহমান খাঁন জানান, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল চোরদের গ্রেপ্তার করতে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৪ ঘ.