২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শীতেলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঝিনাইদহ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার শীতেলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে বাড়িতে বিদুুতের ছেঁড়া তার জোড়া দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। স্থানীয় কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি মজনুল আজম বলেন, নিহত আকরাম হোসেন (৪২) ওই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন। হরিনাকু-ু থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি এ ঘটনা শুনেছেন। তবে পুলিশকে কেউ বিষয়টি জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৮ ঘ.