২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ময়মনসিংহের দুই ওসি প্রত্যাহার

ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতা রোধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ময়মনসিংহের দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 08:03 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ময়মনসিংহ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতা রোধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ময়মনসিংহের দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি গোলাম সারওয়ারকে বৃহস্পতিবার রাতে এবং তারাকান্দা থানার ওসি খন্দকার ফেরদৌসকে বুধবার প্রত্যাহারের আদেশ দেওয়া হয় বলে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুখ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারাকান্দা থানায় নির্বাচনোত্তর সংঘাতে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। দুটি ঘটনায় পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া বেশ কয়েকটি গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সুপার বলেন, সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়। সে ঘটনাও কোতোয়ালী থানা পুলিশ ঠেকাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০১২৪ ঘ.