ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩৩ কিলোমিটার পূর্বে ত্রিপুরা সীমান্তের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২২১ ঘ.
bdnews24