২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে ব্যবহৃত দুই কামান হস্তান্তর করলো ভারত

মুক্তিযুদ্ধে ব্যবহৃত দুটি কামান ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 04:07 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে ব্যবহৃত দুটি কামান ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সফররত ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয়কুমার সিং কামান দুটি বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন এগুলো গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার কামান দুটি বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসে। ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ফোর্সের ১২ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আড়িয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল কামান দুটি যশোর সেনানিবাসের আর্টিলারি ফোর্সের অধিনায়ক মেজর মোরশেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে তুলে দেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সক্ষমতা বাড়াতে ১৯৭১ সালের ২২ জুলাই ভারতের কোনাবনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট গঠন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর ৩ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যরে ৬টি কামান নিয়ে গঠিত এই ইউনিটটি ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই ইউনিটটি অপারেশন শুরু করে। কামান হন্তান্তর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্ল