২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে ১৪ কর্মকর্তা পদে রদবদল

একজন জেলা প্রশাসকসহ ১৩ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার মধ্যে চারজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং নয়জন নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন জেলা প্রশাসকসহ ১৩ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার মধ্যে চারজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং নয়জন নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) বনমালি ভৌমিককে কুষ্টিয়ার জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। গত ১ জুন বনমালি ভৌমিককে রংপুরের জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছিলো। তার ওই বদলির আদেশটি বাতিল করা হয়েছে। তবে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এডিসিদের মধ্যে নারায়ণগঞ্জের এবিএম আমিন উল্লাহ নূরী ও ময়মনসিংহের আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া নতুন করে এডিসি নিয়োগ দিয়ে পাবনা বেড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিনকে নারায়ণগঞ্জে ও গোপালগঞ্জ কাশিয়ানীর ইউএনও সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর উপ-পরিচালক সায়মা আফরোজ, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব রেজাই রাফিন সরকার ও মানিকগঞ্জ সিংগাইর সহকারী কমিশনার (ভূমি) আবদুল লতিফকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। গাজীপুর শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম ও টাংগাইল ভূয়াপুরের সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনকে ইউএনও নিয়োগের জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে। এ ছাড়া মাদারীপুর শিবচরের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামকে রাজশাহী, রাজবাড়ী ডিসি কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হাসানকে সিলেট, ভোলা তজুমদ্দিনের ইউএনও মনোয়ার হোসেনকে খুলনা এবং ফরিদপুর মধুখালীর সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমানকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইউএনও পদে নিয়োগের জন্য ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৪৫ ঘ.