২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত ডাকাত গ্রেপ্তার

নগরীর কোতোয়ালি থানাধীন সার্সন রোড এলাকা থেকে বুধবার মধ্যরাতে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানাধীন সার্সন রোড এলাকা থেকে বুধবার মধ্যরাতে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিরন (২৫), আবুল খায়ের ওরফে ভুট্টো (৩০), মো সেলিম (৩৫), মো আব্দুল কাদের (৩৫), ইমাম হোসেন (৩০), তোফাজ্জল হোসেন (২৭) ও জাহাঙ্গীর হোসেন (৩০)। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি এলজি, দুটি চাপাতি, দুটি কার্তুজ ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্সন রোডের 'চট্টগ্রাম গ্রামার স্কুল' সংলগ্ন জয়পাহাড় ও ইব্রাহিম পাহাড়ের মধ্যবর্তী স্থানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। সদীপ কুমার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি অটোরিকশা নিয়ে অন্য চার ডাকাত পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৭৩৫ ঘ.