২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ও কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

সিরাজগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা থানা ও কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুননবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৩টার দিকে একটি মুরগিবাহী পিকআপ সালঙ্গা থানার ভেঙ্গরি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের আরোহী এক মুরগি ব্যবসায়ী মারা যান। তার নাম সাগর মুসুলি (৩০)। বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বিলনলিয়া গ্রামে। অপরদিকে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কোনাবাড়ি ওভারব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত একটি ট্রাক পাশের আরেকটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক নান্নু মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নান্নু মিয়া সদর উপজেলার তেুঁতলিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৪০ ঘ.