২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুবকের যাবজ্জীবন

শ্যালককে হত্যার দায়ে আলমগীর মিয়া (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

হবিগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালককে হত্যার দায়ে আলমগীর মিয়া (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মাহবুব উল হক এ রায় দেন বলে জানান মামলার আইনজীবী। আলমগীর জেলার নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। পাবলিক প্রসিকিউটর এম আকবর হোসেন জিতু জানান, ২০০৯ সালের ৯ মার্চ রাতে উপজেলার হরিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে শাহেল মিয়াকে (১৭) মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ভগ্নিপতি আলমগীর মিয়া। পরে ওই রাতেই এলাকার মিনহাজপুর হাওরে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন আলমগীর মিয়া নবীগঞ্জ থানায় আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে। ওই দিনই অর্থাৎ ১০ মার্চ নিহতের বড় ভাই সোহেল মিয়া আলমগীরকে আসামি করে মামলা দায়ের করেন। পিপি জানান, আদালত আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। আলমগীরের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩১ ঘ.