চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানাধীন নাসিরাবাদ এলাকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আরকো ফোম ইন্ডাস্ট্রি লিমিটেড নামে ওই কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা প্রহ্লাদ কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কারখানার ফোম, ফোম তৈরির কাঁচামাল, ককশিট ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
দমকল বাহিনীর বায়েজীদ ও আগ্রাবাদ ইউনিটের মোট পাঁচটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৩৯ ঘ.
bdnews24