নওগাঁ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সাতটিতে এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী একটি ইউনিয়নে জয় পেয়েছে।
বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টায় বেসরকারিভাবে এসব ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ইকবাল হোসেন।
বিএনপি সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন- খট্টেশ্বর রানীনগর ইউনিয়নে রোকনুজ্জামান খাঁন, কাশিমপুরে মো. মকলেছুর রহমান বাবু, পারইলে সেকেন্দার আলী প্রামাণিক, বড়গাছায় নজরুল ইসলাম, কালীগ্রামে গোলাম মোস্তাফিজুর রহমান গোলাম, একডালায় মোশারফ হোসেন ও মিরাটে জামাল উদ্দিন।
গোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩০ ঘ.
bdnews24