২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির দাবিতে বরিশাল পলিটেকনিকে বিক্ষোভ

ছাত্রাবাসে পানির দাবিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক ছাত্ররা বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বরিশাল, জুন ২২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রাবাসে পানির দাবিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আবাসিক ছাত্ররা বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করেছে। পরে অধ্যক্ষ সাতদিনের মধ্যে পানি সরবরাহের আশ্বাস দিলে তারা শান্ত হয়। আবাসিক ছাত্র মাহমুদ সাংবাদিকদের জানান, ইনস্টিটিউটের প্রধান ছাত্রাবাসে ২৮০ জন আবাসিক ছাত্র রয়েছে। কয়েক মাস ধরে ছাত্ররা প্রয়োজনীয় পানি পাচ্ছে না। বেশ কয়েকবার হল সুপারকে বিষয়টি জানালো কোনো ব্যবস্থা নেওয় হয়নি। শুধু আশ্বাসই দিয়েছেন। তাই বিক্ষুব্ধ আবাসিক ছাত্ররা পানি সরবরাহের সংযোগ পাইপ ও কক্ষে ভাংচুর চালায়। এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর অধ্যক্ষর ভবনের সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে অধ্যক্ষের কাছে তারা সমস্যা সমাধানের দাবি জানায়। অধ্যক্ষ মীর মো. মোশারফ হোসেন বলেন, প্রধান পাম্পটি দীর্ঘদিন নষ্ট থাকায় গভীর নলকূপের পাইপ ও মেশিন বসিয়ে পানি ওঠানো হয়। কিন্তু বারবার লোডশেডিংয়ের কারণে পানি মজুদ রাখা সম্ভব হয় না। তাই এই সঙ্কট। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.