২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে এএসআই গ্রেপ্তার

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হয়েছেন- এএসআই মো. আব্দুল করিম (৩৫) ও চৌধুরী মো. শিপার (৩২)। আব্দুল করিম সিলেট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের চাটখীল উপজেলার ছিদ্দিক উল্লাহর ছেলে। চৌধুরী মো. শিপার সিলেটের কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি এলাকার এম এ মালিক চৌধুরীর ছেলে। দক্ষিণ সুরমা থানার ওসি ইকবাল হায়াত জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথের ইনাম হোসেন সিলেট থেকে বাড়ি যাওয়ার পথে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কের হাজরাই এলাকায় একদল ছিনতাইকারী তার গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এএসআই করিম ও সিপারকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, এএসআই আব্দুল করিমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে এ দু'জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তা বলেন। এএসআই করিম সাংবাদিকদের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.