২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও সিরাজগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার

সাতক্ষীরায় এক মাদ্রসা ছাত্রী এবং সিরাজগঞ্জে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক মাদ্রসা ছাত্রী এবং সিরাজগঞ্জে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এরা দু'জনই পঞ্চম শ্রেণীর ছাত্রী। দুই ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- সাতক্ষীরা: সদর উপজেলার বৈকারি গ্রামে সোমবার নির্যাতনের শিকার হয় কাথন্দা আমিনিয়া আলিয়া মাদ্রাসার এক ছাত্রী (১৫)। বুধবার ওই মেয়েটি বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। আসমিরা হলো- বৈকারি গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও আব্দুল মোমিন (২২)। মামলার নথির বরাত দিয়ে সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন জানান, সোমবার (২০ জুন) সকালে বৃষ্টির সময় দুই আসামি মেয়েটির বাড়িতে আশ্রয় নেয়। এ সময় বাড়িতে একা পেয়ে শহিদুল ইসলাম তাকে ধর্ষণ করে। আব্দুল মোমিন ওই সময় তার মুখ চেপে ধরে। পরে বাবা ও মা বাড়ি ফিরলে সে ঘটনাটি তাদের জানায়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সেলিম জানান, বিকালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামে এক স্কুল ছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ জুন) রাতে কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটি গ্রামের আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। বেলকুচি থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে নানীর বাড়ি যাওয়ার পথে স্থানীয় কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। তিনদিন পর (মঙ্গলবার) এলাকাবাসীর সহায়তায় বেলকুচি থানা পুলিশ একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মেয়েটিকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৪/৫ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কর্মকর্তা আসামিদের নাম প্রকাশ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.