২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথাপিছু আয় আসলে কত?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা জরিপের তথ্য অনুযায়ী, গত বছর দেশে মাথাপিছু আয় ছিল ৩০ হাজার ৬৩৬ টাকা (৪১৮ ডলার), যা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় পাওয়া তথ্যের প্রায় অর্ধেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা জরিপের তথ্য অনুযায়ী, গত বছর দেশে মাথাপিছু আয় ছিল ৩০ হাজার ৬৩৬ টাকা (৪১৮ ডলার), যা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় পাওয়া তথ্যের প্রায় অর্ধেক। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৫৭ হাজার (৮১৮ ডলার) টাকার ওপরে। এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হলে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার ওই তথ্যের উৎস কী- তা তিনি জানেন না। রীতি বলেন, "কেবল বিবিএসই খানা আয় ও ব্যয় জরিপ করে। সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশে মাথাপিছু মাসিক আয় ২ হাজার ৫৫৩ টাকা। এই হিসাবকে ১২ দিয়ে গুণ করেই আমরা বার্ষিক মাথাপিছু আয় বের করেছি।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই জরিপের ফল বুধবার প্রকাশ করা হয়। খানা জরিপের (আয় ও ব্যয়) তথ্য অনুযায়ী, ২০১০ সালে দেশের মাথাপিছু আয় ২০০৫ সালের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। ২০০৫ সালে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৮৬ টাকা। বিবিএস বলছে, ২০১০ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ, যা ২০০৫ সালের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কম। ২০১০ সালের জরিপের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলের ৩৫ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। আর শহর এলাকায় এই হার প্রায় ২১ শতাংশ। দেশে দারিদ্র্যের হার সবচে বেশি বরিশাল জেলায়- ৩৯ দশমিক ৪ শতাংশ। আর সর্বনিু চট্টগ্রামে- ২৬ দশমিক ২ শতাংশ। জাতীয় পর্যায়ে মাথাপিছু মাসিক ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৭ টাকা, যা ২০০৫ সালের তুলনায় ৯৯ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/জেকে/২০০৬ ঘ.