ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক দশক বিরতির পর ১৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন টাকা বিনিয়োগের প্রত্যাশা নিয়ে আবার শুরু হলো সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই পরিকল্পনা অনুমোদন করা হয়।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই সভার পর পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছর (২০১০-১১) অর্থাৎ গত জুলাই থেকেই এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে। এটা চলবে ২০১৫ সালের জুন পর্যন্ত।
পাঁচ বছর মেয়াদী এই পরিকল্পনা অনুযায়ী, বিনিয়োগের জন্য ৩ দশমিক ১ ট্রিলিয়ন টাকা আসবে সরকারি খাত থেকে, যা মোট বিনিয়োগের ২২ দশমিক ৮ শতাংশ। আর বাকি প্রায় ৭৭ শতাংশের অর্থায়ন করা হবে অভ্যন্তরীণ ব্যক্তিখাত থেকে।
পরিকল্পনায় বিদেশি উৎস থেকে অর্থায়ন ধরা হয়েছে ৯ দশমিক ৩ শতাংশ, যার ৪ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে আসবে বলে আশা করছে সরকার।
বিনিয়োগের হার জিডিপির ২৪ দশমিক ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩২ দশমিক ৫ শতাংশে উন্নীত করারও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই পরিকল্পনা দলিলে।
পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেন, "এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এরপর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব।"
এই পরিকল্পনায় বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। পরিকল্পনার মেয়াদ শেষে এই হার বেড়ে ৮ শতাংশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া এই সময়ে মূল্যস্ফীতির হার নামিয়ে আনা হবে ৬ শতাংশে।
এতে বলা হয়েছে, "প্রবৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান পাথেয় হবে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং একই সাথে আর্থিক ও মুদ্রাখাতের সঠিক ব্যবস্থাপনা।"
'অগ্রাধিকার খাত ও অভীষ্ট লক্ষ্যমাত্রা' হিসেবে ৭টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এগুলো হলো- আয় বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস, মানব সম্পদ উন্নয়ন (শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি), নিরাপদ পানি ও পয়নিষ্কাশন, জ্বালানি ও অবকাঠামো, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
সরকার আশা করছে, ২০১৫ সালের জুনের মধ্যে দেশে দারিদ্র্যের হার এখনকার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনা যাবে। আর শিল্পখাতে কর্মসংস্থানের হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা সম্ভব হবে।
এছাড়া মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা সমাপ্তকারী শিক্ষার্থীর সংখ্যা ৫৫ শতাংশে থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীর হার ৬০ শতাংশে উন্নীত করা, শিশুমৃত্যুর হার হাজারে ৫২ থেকে ৩১ এ নামিয়ে আনা এবং অপুষ্টিতে ভোগা শিশুর হার ৪৩ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৪৫৭ মেগাওয়াটে উন্নীত করা এবং বিদ্যুতায়নের বি
bdnews24