২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০,২১২

৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪১ হাজার ৪৬৫ জনের মধ্যে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪১ হাজার ৪৬৫ জনের মধ্যে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হয়েছে। বুধবার এ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে রয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তথ্য বিভ্রাটের কারণে ৬৮ জনের ফল স্থগিত রয়েছে। তাদের প্রবেশপত্র ও দরখাস্ত নিয়ে আগামী ৫ জুলাইয়ের মধ্যে পিএসসিতে যোগাযোগ করতে হবে। সরকারি চাকরিতে নিয়োগের এ পরীক্ষার প্রথম পর্ব বা প্রিলিমিনারি গত ২৭ মে অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এমআই/১৭৪৭ ঘ.