২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে ১০০ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য

আগামী চার বছরে বাংলাদেশকে ১০০ কোটি পাউন্ড অর্থ সহায়তা দেবে যুক্তরাজ্য, যা বর্তমানে দেওয়া সহায়তার দ্বিগুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার বছরে বাংলাদেশকে ১০০ কোটি পাউন্ড অর্থ সহায়তা দেবে যুক্তরাজ্য, যা বর্তমানে দেওয়া সহায়তার দ্বিগুণ। সফররত যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেন ডানকান বুধবার এ কথা জানান। আগারগাঁওয়ে ইআরডিতে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, আগামী চার বছরে এক বিলিয়ন ডলার সহায়তা দেবেন তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ চারটি খাতে অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত ও সুশাসন প্রতিষ্ঠায় খাতেও সহায়তা দেবে তারা। বাংলাদেশ এ মুহূর্তে যে পরিমাণ সহায়তা পাচ্ছে তার তুলনায় প্রতিশ্র"ত সহায়তার পরিমাণ দ্বিগুণ বলে জানান ডানকান। যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি'র আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন সাংবাদিকদের বলেন, তার সংস্থা ও বাংলাদেশ সরকার প্রতিটি খাতওয়ারি বরাদ্দ নিয়ে কাজ করছে। অর্থমন্ত্রী মুহিত বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রী তাকে সামাজিক সুরক্ষার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করার পরামর্শও ডানকান দিয়েছেন বলে জানান তিনি। মুহিত বলেন, "বাংলাদেশে খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো কেন অনাগ্রহী, তা জানতে চেয়েছেন তিনি।" অ্যালেন ডানকান তিন দিনের সফরে সোমবার ঢাকা এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/১৯২৪ ঘ.