২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরীকে শামীম ওসমানের গালাগালের প্রতিবাদে সমাবেশ

সারাহ বেগম কবরীকে শামীম ওসমানের গালাগাল ও তেড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

নারায়ণগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাহ বেগম কবরীকে শামীম ওসমানের গালাগাল ও তেড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। ফতুল্লা থানা আওয়ামী লীগের কবরী-সমর্থক নেতা-কর্মীরা মঙ্গলবার বিকালে সদর উপজেলার ফতুল্লার ডিআইটি বালুর মাঠে এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে এক সভায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান মারমুখী ভঙ্গিতে একই দলের বর্তমান সাংসদ কবরীর দিকে তেড়ে গেলে ব্যাপক হট্টগোল হয়। ওইসময় কবরীকে অশালীন ভাষায় তিনি গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবারের সমাবেশে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য মো. শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগকর্মী এমএ আউয়াল, ওয়াহিদ, দুলাল হোসেন, যুবলীগকর্মী সম আব্দুল জলিল, মামুন চৌধুরী, রেখা বেগম, শফিকুল ইসলাম প্রমুখ। মো. শহীদুল্লাহ বলেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। "এতে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ