ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট পাখি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের এমিরিটাস অধ্যাপক কাজী মো. জাকের হোসেন মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ২টায় নিজের লালমাটিয়ার বাসায় মারা যান এই প্রণিবিজ্ঞানী। তার বয়স হয়েছিল ৮১ বছর।
অধ্যাপক জাকেরের পুত্রবধূ মাহমুদা আক্তার মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার শ্বশুরকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এক শোকবার্তায় এই গবেষকের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কাজী মো. জাকের হোসেন ১৯৩১ সালের ১ জানুয়ারি কুমিল্ল
bdnews24