২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে তিস্তার পানিবণ্টন চুক্তির আশা পানিসম্পদমন্ত্রীর

জুলাইয়ে তিস্তার পানিবণ্টনে ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুলাইয়ে তিস্তার পানিবণ্টনে ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। মঙ্গলবার জাতীয় সংসদে ২০১১-১২ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তিস্তার পানিবণ্টনকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য নদীর পানিবণ্টন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আশা করছি জুলাই মাসে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে।" মুহিবুর রহমান মানিক পুঁজিবাজার ফটকাবাজির ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। হাফিজ উদ্দিন মজুমদার কালো টাকা সাদা করার বিরোধিতা করে বলেন, "বাজেট এলেই কালো টাকার কথা শোনা যায়। কালো টাকার মালিকদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এ ধরনের চেষ্টাও যেন কখনো করা না হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেখানে যতো টাকা আছে তা যেন শুধু বিনিয়োগের কাজে লাগানো হয়।" বাজেট আলোচনায় আরো অংশ নেন আওয়ামী লীগের সাইদুর রহমান, হাফিজ আহমদ মজুমদার, হাফিজ উদ্দিন আহমেদ, তহুরা আলী, ধীরেন্দ্র দেবনাথ, মাহবুব আরা গিনি, গোলাম সবুর, রুবী রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২০৭ ঘ.