২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে নগরীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে নগরীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার দুপুরে ডবলমুরিং থানার একটি মাদক মামলায় আবছার নামে ওই আসামি আত্মসমর্পণ করে জামিন চায়। তবে জামিন নামঞ্জুর হলে কাঠগড়া থেকে আসামিদের নিয়ে যাওয়ার সময় তিনি পালিয়ে যান। মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে নগরীর কদমতলী এলাকা থেকে আবছারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাইন উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে পুনরায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ কনস্টেবল সাধন ও ভুবনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান মাইন উদ্দিন। কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে সোমবার কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আবছার হোসেন বাড়ি নগরীর ডবলমুরিং থানাধীন কদমতলী এলাকা। গত বছরের এপ্রিল মাসে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯০৬ ঘ.