কিশোরগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আশুতিয়াপাড়া গ্রামের কাছে একটি বিল থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবলীগ নেতা মাজহারুল হক (৩০) পৌর এলাকার আশুতিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে মেঘু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাজহারুল থানার কাছে একটি ক্লাবঘরে বসে আড্ডা দিচ্ছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
মাজহারুলকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে তার বাবা আবদুর রশিদ অভিযোগ করেছেন।
করিমগঞ্জ থানার ওসি'র দায়িত্বে থাকা উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, নিহতের মাথায় ১০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের ধারণা, শনিবার রাতেই তাকে হত্যা করে ঐ বিলে লাশ ফেলে রাখা হয়।
মাজহারুল গত পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
তিনি বর্তমানে পৌর যুবলীগের কোনো পদে না থাকলেও আগে যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮০৮ ঘ.
bdnews24