২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মীনা'র দুটি নতুন কার্টুন ভিডিও চালু

শিশুদের সামাজিক আচরণ পরিবর্তন এবং ভালো আচরণে উদ্বুদ্ধ করতে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ নতুন দুটি 'মীনা' কার্টুন ভিডিও চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের সামাজিক আচরণ পরিবর্তন এবং ভালো আচরণে উদ্বুদ্ধ করতে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ নতুন দুটি 'মীনা' কার্টুন ভিডিও চালু করেছে। নতুন কার্টুন দুটি হল 'যাদুর পাথর' (ম্যাজিক স্টোন) এবং 'রূপকথার দেশে মীনা' (মীনা ইন ফ্যান্টাসিল্যাণ্ড)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে এই ভিডিও দুইটির উদ্বোধন করেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারেল ডি রয়। ক্যারেল ডি রয় বলেন, হাত ধোয়ার সঠিক নিয়ম অনুশীলন সম্বলিত 'যাদুর পাথর' এবং নবজাতকের যত