২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে সুন্দরবন, এসএমএসে ভোট এ সপ্তাহেই

মোবাইল ফোনের এসএমএসে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার আগেই বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে সুন্দরবন। কার্যক্রম শুরু হলে অবস্থান ধরে রাখা আরো সহজ হবে বলে মনে করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের এসএমএসে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার আগেই বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে সুন্দরবন। কার্যক্রম শুরু হলে অবস্থান ধরে রাখা আরো সহজ হবে বলে মনে করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার থেকে এসএমএসে ভোটের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্র"টির কারণে তা সম্ভব হয়নি। মঙ্গলবার সচিবালয়ে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সুন্দরবনকে এসএমএসের মাধ্যমে ভোট দেওয়ার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছি। এরই মধ্যে এ সম্পর্কিত জাতীয় কমিটির কার্যক্রমও শেষ হয়েছে। সুন্দরবনকে নতুন সপ্তাশ্চর্য নির্বাচনে এসএমএসে ভোট দেওয়ার ব্যবস্থা বাংলাদেশই প্রথম করছে দাবি করেন তিনি। সর্বশেষ মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় দেখা গেছে, প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে সুন্দরবন, দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের হেলং বে, তৃতীয় কোরিয়ার জেজু আইল্যান্ড এবং চতুর্থ ফিলিপিন্সের পিপি আন্ডারগ্রাউন্ড রিভার। এর আগে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডির্ক নিয়েবেল ও ইইউ'র অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গসের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/১৫১৯ ঘ.