২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

মাদারীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলায় একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন। সোমবার রাতে উপজেলার বার্থী কালীবাড়িতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গৌরনদী ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হোসেন জানান। নিহত রাজীব মজুমদার (২৫) কালকিনি উপজেলার ছোটচর গ্রামের খালেক মজুমদারের ছেলে। আহতদের তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ছোটচর গ্রামের সুমন মজুমদার (২২), তানভীর মজুমদার (২০) ও মকবুল জমাদার (২২) পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা লাগালে গাড়িতে থাকা ছয় জন আহত হয়। তাদের আশুকাঠি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাজীব এবং সুমনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর মঙ্গলবার সকালে রাজীব মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে গৌরনদী থানার ওসি নূরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪১৩ ঘ.