২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে এক ভারতীয় আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় এক ভারতীয়কে আটক করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বান্দরবান, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলায় এক ভারতীয়কে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই ব্যক্তির নাম গোবিন্দ বিহারী। তিনি পুলিশকে জানিয়েছেন, ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার গোবিকাপড় এলাকায় তার বাড়ি। আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পানবাজার এলাকায় রহস্যজনকভাবে ঘোরাফেরার সময় আলীকদম সেনা জোনের সদস্যদের নজরে পড়েন গোবিন্দ। সেনা সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কখনো উর্দু, কখনো ইংরেজি এবং কখনো বা হিন্দি ভাষায় কথা বলছিলেন। সেনাবাহিনী পরে গোবিন্দকে পুলিশে তুলে দেয়। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে বলে এসআই রফিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩৪৫ ঘ.