২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হিযবুতের মিছিল, পুলিশের ধাওয়া

ঢাকায় মিছিল বের করে পুলিশের ধাওয়ায় পড়েছে হিযবুত তাহরীর। গ্রেপ্তারও হয়েছে নিষিদ্ধ এ সংগঠনের এক কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 07:06 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মিছিল বের করে পুলিশের ধাওয়ায় পড়েছে হিযবুত তাহরীর। গ্রেপ্তারও হয়েছে নিষিদ্ধ এ সংগঠনের এক কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পশ্চিম পাশের কদম ফোয়ারা কাছ থেকে হঠাৎ করেই একটি মিছিল বের করে হিযবুত তাহরীরকর্মীরা। এর পরপরই তাদের ধাওয়া করে পুলিশ। শাহবাগ থানার ওসি রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ সংগঠনটি মিছিলের চেষ্টা চালালে সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা চালিয়ে তা ব্যর্থ করে দেয়। "এ সময় শাহাদত হোসেন (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়", বলেন ওসি। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালের শেষ দিকে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার। এরপর ২০১০ সালের এপ্রিলে গ্রেপ্তার করা হয় সংগঠনটির শীর্ষ নেতা মহিউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষককে পরে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়। নিষিদ্ধ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংগঠনটির তৎপরতা দেখা না গেলেও স