ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে
বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের উদ্যোগ ইত্যাদি বিষয় নিয়ে খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।''
সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠক হয় গত ৮ জুন। ওই বৈঠকে ১২ ও ১৩ জুন লাগাতার ৩৬ ঘন্টার হরতালের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24