সাতক্ষীরা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৬শ' বোতল ফেনসিডিল উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় র্যাব এই অভিযান চালায়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আক্তার হোসেন (২৯), একই গ্রামের আব্দুল লতিব (৪০) ও মেহেদী হাসান (২৩)।
কলারোয়া থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, খুলনা র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালায় এবং তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ফেনসিডিল ও আটক তিনজনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরো জানান, আটক তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারত থেকে নিয়ে আসা এই ফেনসিডিল আক্তার হোসেনের বাড়িতে রাখা হয়েছিল। পরবর্তীতে এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিলো।
এ ঘটনায় খুলনা র্যাব-৬ এর ডিএডি মফসার আলী বাদি হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৩ ঘ.
bdnews24